কালিয়াকৈরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগ কর্র্তৃক করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকাবাসী ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

গাজীপুর জেলা কৃষক লীগের সদস্য আবদুল হামিদ জানান, কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রা বোর্ড মিল ৪২২ কালেক্টরি মৌজাভুক্ত ৬০০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে প্রায় ১৬৫টি পরিবার বসবাস করে আসছে। ওই জমির মধ্যে গড়ে ওঠা বাড়িঘরের কোনো প্রকার সংস্কার বা মেরামত কাজ করতে গেলে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত