দিনাজপুর প্রেস ক্লাবে বাচ্চু সভাপতি দুলাল সম্পাদক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:২৭ পিএম

দিনাজপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬৮ ভোটারের মধ্যে ভোট পড়ে ৬২টি। এর আগে প্রেস ক্লাবের ৩৭তম সাধারণ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন স্বরূপ বকসী বাচ্চু। অন্য সাতটি পদের বিপরীতে ১৯ প্রার্থী নির্বাচনে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত