চট্টগ্রামে অভিজাত সুপার শপে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১২:০৯ পিএম

নগরীর কাজির দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের অবস্থিত সুপার শপে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সাড়ে সকাল ৬টার দিকে ‘শপিং ব্যাগ’ নামে ওই সুপার শপে আগুন লাগে। 

চন্দনপুরা ফায়ার স্টেশন অফিসার নিউটন দাশ দেশ রূপান্তরকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪টি ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা সুপার শপটির ২য় তলার এসি রুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। আগুনে প্রতিষ্ঠানটির ২য় তলার কিছু অংশ পুড়ে গেছে।’

ক্ষয়ক্ষতি ও আগুন লাগার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এই সুপার শপটি উদ্বোধন হয় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত