আশুলিয়ায় অপহৃত ব্যবসায়ী সখিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০২:৫৪ পিএম

আশুলিয়া থেকে মো. ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ১০ দিন পর টাঙ্গাইলের সখিপুরের পাহাড়তলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে কৌশলে ব্যবসায়ী ইদ্রিস খানকে তার পূর্ব পরিচিতি রাজু তালুকদার কৌশলে অপহরণ করে টাঙ্গাইলের সখিপুর নিয়ে যায়। পরে তাকে স্থানীয় পাহাড়তলী এলাকায় নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি অপহৃতের স্বজনেরা আশুলিয়া থানায় জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, অপহৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী ইদ্রিস খানকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তবে ঘটনার মূল হোতা রাজু তালুকদার পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত