কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গিয়েছিলেন দেশটির রাজধানী টরেন্টোর স্কারবোরোতে। সেখানকার বিমানবন্দরে নামার পর তার একটি ছবি ভাইরাল হয় ফেসবুকে।
বিমানবন্দরে হাঁটু গেঁড়ে বসে একজন নাগরিকের সঙ্গে তিনি কুশলবিনিময় করেন। বাংলাদেশের প্রবাসী সাংবাদিক সওগাত আলি সাগরের ফেসবুকে এমন তথ্য পাওয়া যায়।
ফেসবুকে তিনি লিখেছেন, 'একজন নাগরিক সবসময়ই সম্মানিত, এমনকি প্রধানমন্ত্রীর চেয়েও। তাই মনে করেন।আর সেই কারণেই একজন নাগরিকের পায়ের কাছে বসে তিনি তার খোঁজখবর নিতে পারেন'।
'জাস্টিন ট্রুডো আজ (শুক্রবার) স্কারবোরো এসেছিলেন। রাজধানী থেকে প্রধানমন্ত্রী আসছেন- কেউ যেন তেমন টেরই পায়নি। টেলিভিশনের খবর জানিয়েছে, মেয়র জন টরিকে সঙ্গে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন'।
'বাংলাদেশি কমিউনিটির নেতা, লিবারেল পার্টির আবুল আজাদ ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন'।
'ছবিগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে মাটিতে বসে নাগরিকদের সঙ্গে কথা বলছেন। আর নাগরিকরা বসে আছেন চেয়ারে। প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়াননি পর্যন্ত। পেছনের দিকে একটি চেয়ারে বসে আছেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং মন্ত্রী বিল ব্লেয়ার'।
'প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, আর স্থানীয় এমপি পেছনে বসে আছেন, নাগরিকের পাশে বেঞ্চে পায়ের ওপর পা তুলে বসে আছেন সিটি মেয়র- চিত্রটা ভাবতে পারেন?'
'কিন্তু এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী, এমপি, নাগরিক- আলাদা করার কোনো কারণ নেই'।
'ছবিতে দেখেন, প্রধানমন্ত্রীকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রাখেনি। আমাদের আজাদ ভাই (Abul Azad) তার পেছনে দাঁড়িয়ে আছেন । একটা দেশের এগুলোই আসলে সৌন্দর্য।'
