আহত সাংবাদিককে উদ্ধারে রাহুল, জুতা হাতে নিলেন প্রিয়াঙ্কা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৫:২৭ পিএম

ভারতে এখন নির্বাচনী আমেজ। কংগ্রেসের দুই নেতা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি ছুটে বেড়াচ্ছেন মাইলের পর মাইল। প্রখর রোদ মাথায় করে ছুটছেন তাদের সমর্থক, কর্মী আর সাংবাদিকরাও।

এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এক সাংবাদিক। ছুটে এসে তাকে স্ট্রেচারে তুলেন রাহুল গান্ধি। ওই সাংবাদিকের খুলে যাওয়া জুতাজোড়া হাতে নেন সোনিয়া গান্ধি।

এমন একটি ভিডিও এবং ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। কেরালা রাজ্যের ওয়ানা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নিতে সেদিন মনোনয়নপত্র জমা দেন রাহুল। তাই সকালে হেলিকপ্টারে করে ওয়ানারে নামেন রাহুল। সঙ্গে ছিলেন তার বোন ও কংগ্রেসের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।

এর আগেও একাধিকবার কংগ্রেস সভাপতি রাহুলকে দেখা গেছে অসুস্থ সাংবাদিকদের সাহায্যে এগিয়ে আসতে। দুই মাস আগেই উড়িষ্যা সফর চলাকালীন রাহুলের ছবি তুলতে গিয়ে পড়ে যান এক সাংবাদিক। তখন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন কংগ্রেস সভাপতি।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত