ভোলায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৫৭ পিএম

ভোলা সদর উপজেলার অ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবীর (৫০) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মুজাহিদুল ইসলামের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনে চঞ্চলের চটপটির দোকানে বসে এলাকার বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করত। চটপটি বিক্রিতে বাধা দেওয়ায় গত বুধবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিয়ে মীমাংসায় বসেন। এ সময় চঞ্চল (৩৫) কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত