ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে ঝড়ে গাছের ডাল পড়ে ডিস ব্যবসায়ী মনির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের ফকির আমিনুর রহমানের ছেলে।
দত্তনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই ইয়াসিন জানান, সন্ধ্যার পরে প্রচুর ঝড়-বৃষ্টি শুরু হয়।
এ সময় মনির তার মোটরসাইকেলটি সরাতে গেলে উপর থেকে গাছের ডাল মাথার উপর পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
