শুধু দেখার জন্য ৮৪ কোটি টাকা ঘরে আনেন আফ্রিকান ধনকুবের

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৩৫ এএম

কোটি কোটি টাকার মালিক। অথচ কোনো দিন একসঙ্গে কয়েক কোটি তার দেখা হয়নি। যা দেখেছেন তা চেকে। আফ্রিকার শীর্ষ ধোনি আলিকো ডাঙ্গোট তাই একদিন ঠিক করলেন একসঙ্গে নিজের অনেক টাকা চোখে দেখবেন। যে কথা সেই কাজ। ব্যাংক থেকে ১০ মিলিয়ন ডলার বা ৮৪ কোটি টাকা ক্যাশ আউট করে বাড়িতে নিয়ে আসেন!

ডাঙ্গোটের বাড়ি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। আইভরি কোস্টে একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় টাকা দেখার তৃষ্ণা মেটানোর এই গল্প বলেন তিনি।

‘তরুণ বয়সে প্রথম লাখ টাকা দেখা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সময় সব সংখ্যায় পরিণত হয়। টাকা আর হাতে ধরে দেখা হয় না,’ বলছিলেন ডাঙ্গোট।

‘একদিন আমি ৮৪ কোটি টাকা ব্যাংক থেকে তুলি। গাড়িতে বসে কিছুক্ষণ দেখলাম। তারপর ঘরে নিয়ে আসি। তখনই বিশ্বাস হচ্ছিল, হ্যাঁ আমার টাকা আছে।’

ডাঙ্গোট অবশ্য ওই টাকা বেশি দিন নিজের কাছে রাখেননি। একদিন বাদেই সব টাকা আবার ব্যাংকে রেখে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত