মাদকাসক্তি! এ যেন এক নরকের কীট। ভারতে যার নেতিবাচক প্রভাবের কথা শোনা যায় হরহামেশা। এবার এমন একটি খবর জানা গেল, যা নিয়ে তোলপাড় চলছে দিল্লির নারী কমিশনে। মাতাল এক ব্যক্তি তিনদিন ধরে তার তিন বছরের কন্যাশিশুকে মদ খাইয়ে আটক হয়েছেন।
শিশুটিকে নারী কমিশন থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নোংরা জায়গায় থেকে শিশুটির শরীরে ইনফেকশন হয়েছে।
প্রতিবেশীদের অভিযোগ, মেয়েটি খাবারের জন্য কান্নাকাটি করলে ওই ব্যক্তি দুধের বোতলে মদ খাওয়ান।
বিষয়টি বুঝতে পেরে অন্য এক ব্যক্তি ১৮১ হেল্পলাইনে অভিযোগ করলে দিল্লি নারী কমিশন তাকে উদ্ধার করে।
অভিযোগকারী জানান, প্রায় তিন দিন মেয়েটিকে কিছু খেতে দেওয়া হয়নি।
