পশ্চিমতীরকে ইসরায়েলে অন্তর্ভুক্তির ঘোষণা নেতানিয়াহুর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১০:৫৬ পিএম

আগামী নির্বাচনে জিতলে অধিকৃত পশ্চিমতীরকে ইসরায়েলের মূল ভূখ-ের সঙ্গে যুক্ত করা হবে বলে জানান বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিমতীরে ইহুদি বসতি অবৈধ। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে অবৈধ বসতি স্থাপন করছে। আগামী মঙ্গলবার ইসরায়েলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেই পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে নেতানিয়াহুর ডানপন্থি দল গোড়া থেকেই পশ্চিমতীরকে ইসরায়েলে অন্তর্ভুক্তির পক্ষে। নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা পরবর্তী ধাপে যাব কি না, আমি আপনাদের বলছি আমরা পরের ধাপে যাচ্ছি। আমি আমাদের সার্বভৌমত্বের পরিধি বাড়াব।’ পূর্ব জেরুজালেমেও ইসরায়েলের ২ লাখ বসতি রয়েছে এরই মধ্যে। পশ্চিমতীরে প্রায় ২৫ লাখ ফিলিস্তিনির বসবাস। ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত