নেতাদের মুক্তির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার চবি ছাত্রলীগের

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৬:১১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রলীগ। সোমবার বিকেল ৫টার পর তারা অস্ত্র মামলায় গ্রেপ্তার ছয় নেতাদের মুক্তির ব্যবস্থা করা হবে- উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে।

সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনায় বসে ধর্মঘট আহ্বানকারী ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপ।

এ  সময় বিশ্ববিদ্যালয়ের আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে রোববারের ধর্মঘটে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৯ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।   

বৈঠক শেষে বিজয় গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাবেক সহ-সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং সিএফসি গ্রুপের সহ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা  করেছি।  তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। তাই ধর্মঘট প্রত্যাহার করছি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত