চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খনিয়াদিঘী সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে গুলি বিনিময়ের পর সেখান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে গুলি বিনিময়ের ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ উদ্দিন জানান, সোমবার রাত সোয়া একটার দিকে সোনামসজিদ সংলগ্ন খনিয়াদিঘী সীমান্ত এলাকা থেকে আসা একটি মিশুক থামানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা।
এ সময় মিশুক থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। চোরাচালানীদের ৩ রাউন্ড গুলির জবাবে বিজিবি ৭ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে চোরাচালানীরা মিশুক থেকে পালিয়ে গেলে সেখান থেকে ৩টি ওয়ান শ্যুটার গান, ২টি পিস্তুল, ৩টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি, ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মিশুকটি জব্দ করে।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বলে জানায় বিজিবি।
