মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৫

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক সালাউদ্দিনসহ পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সালাউদ্দিনসহ কয়েকজন বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে মুখোশধারী সন্ত্রাসীরা সালাউদ্দিনদের ওপর হামলা চালায়। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, হামলার লিখিত দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত