রাবিতে ‘সাহিত্য সংস্কৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৫৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার হয়েছে।

বুধবার শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে দিনব্যাপী সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। শিল্প-সমাজবিষয়ক সাময়িকী নিরিখ এই আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে সাহিত্যের অনেক ধারা তৈরি হয়েছে। সাহিত্যের প্রতি তার আলাদা টান ছিল। বঙ্গবন্ধুকে জেলখানায় বসে অসমাপ্ত আত্মজীবনী লিখতে অনুপ্রাণিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নিজের লেখা বইয়ে কোনোরকম রং মাখানোর চেষ্টা করেননি। ২৩ বছর পাকিস্তানের মুখোমুখি অবস্থানে রাজনীতি করেও তিনি তাদের কথা বইয়ে উল্লেখ করেছেন। রাজনৈতিক সম্পর্কের বর্ণনা করে মানবতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খান, রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পুরনজিত মহালদার, সহকারী অধ্যাপক ড. মোসা. শামসুন নাহার প্রমুখ।

নিরিখ সম্পাদক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিরিখের নির্বাহী সম্পাদক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে সেমিনারে প্রথম অধিবেশনে ৫টি ও অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে ৭টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত