বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০২:১০ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান জানান, র‌্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা গেছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়।

এএসপি মাশকুর বলেন, “র‌্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওৎপেতে থাকা জলদস্যুরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার পর স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়।”

দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত