বলিউডে যে কয়জন ভদ্র ও নম্র অভিনেতা আছেন তাদের মধ্যে সানি দেওল অন্যতম। তবে একবার ঘটেছিল অন্যথা। সেই ঘটনার কথা আজও আলোচনা করেন অনেকে।
ঘটনাটা ঘটে পরিচালক জে পি দত্তের ছবি ‘য়তীম’-এর শ্যুটিং চলাকালে। সানি তার সহনায়িকা টাবুর দিদি ফারহার ওপর এতটাই রেগে গিয়েছিলেন যে আর একটু হলে ফারহার গায়ে হাত তুলে দিতেন।
ফারহা বরাবর স্পষ্টভাষী। এই কারণে অনেকবার বিপদে পড়তে হয়েছে তাকে। কিন্তু স্বভাব পাল্টাননি। ১৯৮৮ সালে ফারহার সঙ্গে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সানি। ছবির শ্যুটিং চলাকালে একদিন সানির বাবা ধর্মেন্দ্র ছবির সেটে উপস্থিত হন।
ধর্মেন্দ্রকে সম্মান দেখানোর জন্য উপস্থিত সবাই উঠে দাঁড়ান। কিন্তু ফারহা এসবের পাত্তা না দিয়ে বসে রইলেন; নিজের মনে টানতে লাগলেন সিগারেট। তার আচরণে ধর্মেন্দ্র বেশ অপমানিত বোধ করেন। উনি প্রযোজকের রুমে গিয়ে ফারহাকে ডেকে পাঠান।
কিন্তু ফারহা ধর্মেন্দ্রের সঙ্গে দেখা না করে বলেন দেন- “কেউ ডাকলেই আমাকে যেতে হবে বুঝি? ওই বুড়োটাকে আমার কাছে পাঠিয়ে দাও।”
কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যান ধর্মেন্দ্র। সানি চুপচাপ সব সহ্য করছিলেন এসব। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলেন না। ফারহাকে যা-তা বলে গালাগালি দিলেন। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে, ফারহা ভয় পেয়ে ছবির সেট থেকে পালিয়ে যান। পরে শোনা যায় ফারহা নাকি ধর্মেন্দ্র ও সানি দুজনের কাছেই ক্ষমা চেয়েছিলেন।
এরপর সানি আর কোনোদিন ফারহার সঙ্গে কোনো ছবি সই করেননি।
