সড়কে গাড়ির ওপরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বিরোধী বক্তৃতা ভাইরাল

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৪৬ পিএম

আফ্রিকার দেশ সুদানের রাজধানী খারতুমে দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার অনুষ্ঠিত সমাবেশ চলাকালে সড়কেই গাড়ির ওপর উঠে পড়েন আল সালাহ (২২) নামের তরুণী। ওই তরুণী সরকারবিরোধী বক্তৃতা দেন।

মুহূর্তের মধ্যে তরুণীর সরকারবিরোধী বক্তৃতা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এর পরে তা হয়ে যায় ভাইরাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তৃতা দেওয়ার ছবি দেখে অনেকেই এটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। অনেকে বলছেন, এর মাধ্যমে সে দেশের আন্দোলনে নারীদের ভূমিকাও জানা যাবে।

প্রেসিডেন্ট বিরোধী ওই সমাবেশে ৭০ শতাংশ নারী অংশগ্রহণ করেছিলেন। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আল সালাহ খারতুমের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার নিয়ে পড়ছেন।

প্রেসিডেন্ট ওমর আল বশির ১৯৮৯ সাল থেকে সুদানের রাষ্ট্রক্ষমতা ধরে কব্জায় রেখেছেন। পাউরুটির দাম বাড়িয়ে দেওয়ায় গত বছরের ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে আফ্রিকার এই দেশটিতে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত