যুক্তরাজ্যকে ট্রাম্পের ‘কুকুর’ বলে গালি দিলেন অ্যাসাঞ্জের বান্ধবী পামেলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ পিএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের অত্যন্ত কাছের বান্ধবী পামেলা অ্যান্ডারসন। যিনি এ পর্যন্ত ১৫ বার প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। কানাডীয় বংশোদ্ভূত এই মার্কিন অভিনেত্রী জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। বৃহস্পতিবার লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের ঘটনায় বেজায় চটেছেন পামেলা অ্যান্ডারসন।

এক টুইট বার্তায় পামেলা লিখেছেন, আমি বড় ধরনের ধাক্কা পেয়েছি। আমি স্পষ্টভাবে শুনতে পেলাম না সে (জুলিয়ান অ্যাসাঞ্জ) কী বলল? তুমি কেমন (ইকুয়েডর)? আর যুক্তরাজ্যই বা কেমন? অবশ্যই তুমি (যুক্তরাজ্য) যুক্তরাষ্ট্রের পোষা কু ... (কুকুর) এবং তোমার প্রয়োজন হলো ফালতু ব্রেক্সিট বু ... ট (বুল শিট)।

আরেকটি টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এবং যুক্তরাষ্ট্র? এর পেছনের কাপুরুষ একজন প্রেসিডেন্ট। তিনি কী কোনো ভিত্তি তৈরি করতে চাচ্ছেন? আপনি একেবারেই স্বার্থপর এবং নিষ্ঠুর। ... আপনি শয়তান, মিথ্যাবাদী এবং চোর। আপনার পতন ঘটবে আর আমরা উজ্জীবিত হব।’

উল্লেখ্য, অ্যাসাঞ্জের সঙ্গে পামেলার রোম্যান্টিক সম্পর্কও রয়েছে। একাধিক গণমাধ্যমে পামেলা তা অকপটে স্বীকারও করেছেন। পামেলা বলেন, ‘তার সঙ্গে আমার রোম্যান্টিক সম্পর্ক রয়েছে। অ্যাসাঞ্জ আমার সঙ্গে যে রকম ঘনিষ্ঠ, সেভাবে আর কারও সঙ্গে সে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত