চট্টগ্রামে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১২:১৮ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কাইয়ুম উদ্দিন (২০) পটিয়ার উত্তর বাকখাইন গ্রামের মজুমদার বাড়ির মো. ইউনুসের ছেলে।

র‌্যাব-৭-এর এএসপি মাশকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ফেইসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করত। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা নিত। র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, ভুয়া প্রশ্নপত্র প্রতারক চক্রের অন্য হোতাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত