স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েরে (ঢাবি) আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া মৌলিক গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের তিনজন শিক্ষককে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন। ২০১৫, ’১৬ ও ’১৭ সালে স্নাতকে ভালো ফলের জন্য ২১ ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
×
