‘বুড়ো’ নিককে বিয়ে করার কথা ভাবেননি প্রিয়াঙ্কা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৬:৪২ পিএম

প্রায় দুই বছরের চেনাজানা। হঠাৎ করে বিয়ে। সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বলছেন, মার্কিন গায়ক জোনাসকে বিয়ে করার কথা তিনি ভাবেননি।

এক সাক্ষাৎকারে এ কথা জানানোর পাশাপাশি অদ্ভুত একটি তথ্যও দিয়েছেন প্রিয়াঙ্কা। স্বামীকে তিনি নাকি ‘ওল্ডম্যান’ বলে ডাকেন!

‘ওকে আমি ওল্ডম্যান জোনাস ওরফে ওএমজি বলে ডাকি। তাতে ও কিছু মনে করে না। বরং আমি যখন যা খুশি করি, সবকিছুতে সমর্থন দিয়ে যায়।’

ডিসেম্বরের শুরুতে নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন হয় হিন্দু রীতিতে।

বিয়ের পর থেকে দুজনে চুটিয়ে ঘুরছেন। দারুণভাবে উপভোগ করছেন নতুন জীবন। এর ভেতর তাদের বিচ্ছেদ সম্ভাবনার খবর দেয় একটি মার্কিন ম্যাগাজিন।

নিক-প্রিয়াঙ্কা ইতিমধ্যে সেই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত