সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সত্যরঞ্জন মণ্ডল (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ি মেরামতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তিনি আশাশুনির কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্বকাদাকাটি গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ বলেন, নিজের বাড়িতে কাজ করার সময় খোলা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সত্যরঞ্জনের মৃত্যু হয়।
