বিএনপি জামায়াত রেলপথ ধ্বংস করেছে: রেলমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৮:০২ পিএম

বিগত সরকারের আমলে রেল ব্যবস্থা ধ্বংস করা হয়েছে মন্তব্য করে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ৮৬ সাল থেকে রেল বিভাগে নতুন কাউকে চাকরী দেওয়া হয়নি বন্ধ ছিল। ৯১ সালে বিএনপি-জামায়াত সরকার ১০ হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরীচ্যুত করা হয়েছিল।

সোমবার বিকেলে ঠাকুর গাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যে লাইন চালু ছিল তাও বন্ধ করা হয়েছিল। সমস্ত রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। রেল একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার এর আমূল পরিবর্তন হয়েছে। বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে- রেল পথের উন্নয়ন করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, ঢাকা-রাজশাহী ননস্টপ বনলতা এক্সপ্রেস এ মাসের মধ্যেই চালু হবে। আর ঢাকা-পঞ্চগড় আরো একটি নতুন ট্রেন ঈদ উল ফিতরের আগেই চালু হবে বলে জানান। এই ট্রেন গুলো চালু হলে এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাপনা আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া থেকে ৫০টি কোচ আসছে। এগুলো বিভিন্ন রুটে চালু করা হবে ।

রেলপথ মন্ত্রী বলেন, এই মুহূর্তে রেলের যোগাযোগ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পর রেলের জায়গা যারা অবৈধ ভাবে দখল করে আছে তারে তালিকা তৈরি করে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মন্তব্য করেন তিনি। তবে সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে রেলের দখলসহ সকল অব্যবস্থাপনা অচিরেই দুর করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, ঠাকুরগাঁও বিমান বন্দর চালুর লক্ষে এটি পরিদর্শন করা হলো। এই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি এই বিমান বন্দরটি চালু করা। জন বান্ধব প্রধানমন্ত্রী, যিনি মানুষের মনের কথা বোঝেন। যিনি সাধারণ মানুষের চাওয়া বোঝেন তিনি এটি চালু করে এই এলাকার মানুষের আশা পূরণ করবেন। এই বিমান বন্দর পরিদর্শন করে এর বাস্তব চিত্র প্রধানমন্ত্রী ও বিমানমন্ত্রনালয়ে অবগত করা হবে। সকলের প্রচেষ্টায় এই বন্দর চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত