ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডের সময় আল-আকসা মসজিদেও আগুন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩০ পিএম

প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে আগ্নিকাণ্ডের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদেও আগুন লাগে। নিউজউইক নামের একটি সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।

আল-আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমের আল-হারাম আল-শরিফ চত্বরে। এটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান।

একটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের মারওয়ানি প্রার্থনা কক্ষ থেকে ধোয়া বের হচ্ছে।

আশার কথা হল, আগুন ছড়িয়ে পড়ার আগেই সেটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ইসলামী ওয়াকফ।

সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টায় ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি নটর ডেম ক্যাথেড্রালে আগুন লেগে অনেকটাই ধ্বংস হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়। ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম’ ফরাসিদের কাছে নটর ডেম ডি প্যারিস হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসি বিপ্লবের সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত