যশোরে সাড়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যাণার্জী নামে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে যশোর শহরতলির বিরামপুর গ্রামে শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়। আটক প্রকাশ ব্যাণার্জী ওই মন্দিরের পুরোহিত এবং একই এলাকার কালীপদ ব্যাণার্জীর ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, গত ১৪ এপ্রিল দুপুরে শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দিরে পূজা অর্চনা হচ্ছিল। এ সময় স্থানীয় অনেক শিশু উপস্থিত ছিল। প্রকাশ ব্যাণার্জী তার প্রতিবেশী সাড়ে ৯ বছরের শিশুকে মন্দিরের মধ্যে পর্দা টানানো একটি কক্ষে নিয়ে চকলেট দিয়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি চিৎকার করলে আশেপাশের নারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে।
এরপর স্থানীয়রা প্রকাশকে আটক করে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার রাতে শিশুর মা বাদী একটি মামলা করেছেন।
