বন্ধুকে খুনের দায়ে সৌদিতে ২ ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৮:২২ পিএম

হত্যাকাণ্ডের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ নিশ্চিত করেছে।

বুধবার ইন্ডিয়ান টাইমস জানায়, ২৮ ফেব্রুয়ারি হশিয়ারপুরের বাসিন্দা সাতভিন্দর কুমার এবং লুধিয়ানার বাসিন্দা হরজিত সিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে আরেক ভারতীয় নাগরিক আরিফ ইমামুদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়।

রিয়াদে ভারতীয় দূতাবাসকে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানায়নি সৌদি কর্তৃপক্ষ। আইন না থাকায় ওই দুজনের লাশও পাবে না তাদের পরিবার।

জানা যায়,  লুটের টাকা ভাগ বাঁটোয়ারা নিয়ে হরজিত, সাতভিন্দর এবং ইমামুদ্দিনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে ইমামুদ্দিনকে হত্যা করে বাকি দুজন। ২০১৫ সালের এ ঘটনায় ৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত