রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় মাদ্রাসায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করছেন।
এই ভবনের নিচতলায় টেলিভিশনের শোরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাকে জানা গেছে। ভবনটির ২য় থেকে ৪র্থ তলা পর্যন্ত আবাসিক বাসা। ৫ম এবং ৬ষ্ঠ তলায় মাদ্রাসাতুল ইকতান অবিস্থত। মাদ্রাসাটিতে প্রায় দুই শ আবাসিক শিক্ষার্থী পড়াশোনা করে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের বের করে আনা হয়েছে। হতাহতের খবর এখনো জানা যায় নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
