মেসি-সুয়ারেজের সঙ্গে চট্টগ্রামের ইকবাল (ভিডিও)

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৬:০৭ পিএম

চট্টগ্রামের এক যুবক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সময় কাটিয়েছেন। বুধবার তাদের সঙ্গে ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে তিনি। 

ওই যুবকের নাম ইকবাল হৃদয়। তিনি মিরসরাইয়ের বাসিন্দা। চট্টগ্রাম সিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি স্পেনের বার্সেলোনায় অবস্থান করছেন।

ফুটবল বিশ্বের অন্যতম মহাশক্তি বার্সেলোনার দুই তারকা ফুটবলার মেসি ও সুয়ারেজ।

ভিডিওতে দেখা যায়, মেসি ও সুয়ারেজ রাতের বেলা হাঁটছেন। এ সময় ইকবালের সঙ্গে তাদের দেখা হয়। ইকবাল স্প্যানিশ ভাষায় তাদের সঙ্গে কথা বলেন। মেসি এবং সুয়ারেজ দুজনেই তার সঙ্গে হেসে প্রত্যুত্তর দেন এবং ছবি তোলেন। 

ইকবাল হৃদয়ের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত