সংবর্ধনা অনুষ্ঠানে তাফাজ্জাল ইসলাম

পাকিস্তানকে গণতন্ত্রে পৌঁছাতে সময় লাগবে

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:২১ এএম

সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেছেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পাকিস্তানকে গণতন্ত্রে পৌঁছাতে অনেক সময় লাগবে। বাংলাদেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে।’ গতকাল শুক্রবার রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজি মো. আবদুস শহীদকে সংবর্ধনা প্রদানে সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার হাজি শহীদ বলেন, ‘আমাদের মহান নেতা বঙ্গবন্ধু একটি রাষ্ট্র দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত দেশ দিয়েছেন যা মুক্তিযুদ্ধের ফসল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত