মুসলিম বন্দীর পিঠে ‘ওঁ’ লিখলেন হিন্দু জেল সুপার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:১৪ পিএম

ভারতের তিহার জেলের এক বন্দীর পিঠে জোর করে ‘ওঁ’ লিখেছেন হিন্দু ধর্মাবলম্বী এক জেল সুপার। ২০১৬ সালে গ্রেপ্তার হওয়া ওই যুবক আদালতে নিজের টি-শার্ট খুলে এই চিহ্ন দেখান।

নব্বির নামের ওই যুবক মহানগর হাকিম রিচা পারিহারের কাছে অভিযোগ করেন, জেল সুপার দুদিন তাকে খাবার দেননি।

কারার্কদুম আদালতে বুধবার এই ঘটনা ঘটে বলে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। নব্বির আইনজীবী জগমোহন সিংহ তার সঙ্গে দেখা করার পর বিষয়টি জানতে পারেন।

জগমোহনের অভিযোগ, নব্বিকে ওই জেল সুপার হিন্দু বানানোর চেষ্টা করছিলেন।

মহানগর হাকিম রিচা এই অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে হবে।

আদালত নব্বির নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন।

তিহার জেলের মহাপরিচালক অজয় কাশ্যপ বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ওই বন্দীকে ইতিমধ্যে অন্য জেলে পাঠানো হয়েছে। তাকে বিশেষ কারাগারে রাখা হয়েছিল। ওই কারাগারে সিসিটিভি আছে। সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত