শ্রীলঙ্কান পুলিশ প্রধান ১০ দিন আগে সম্ভাব্য আত্মঘাতী হামলা নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। এএফপি জানিয়েছে, পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর ১১ এপ্রিল গোয়েন্দা সতর্কতার কথা শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের জানান।
রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত ৩৫ জন বিদেশিসহ ১৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ।
এই হামলার জন্য এখনো কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে পুজুথ জয়সুন্দর তার সতর্কবার্তায় এনটিজের (ন্যাশনাল তৌহিদ জামাত) কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সংগঠনটি পরিচিত গির্জা এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী হামলা চালাতে পারে।
এনটিজে সংগঠনটির উত্থান শ্রীলঙ্কায় খুব বেশি দিনের নয়। গত বছর থেকে এদের কার্যক্রম চোখে পড়তে শুরু করে।
