ঝিনাইদহে স্কুল শিক্ষার্থী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৯:২৬ পিএম

চুয়াডাঙার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটেছে। অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার বিকেলে জোরপূর্বক অপহরণ করে একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে সাখাওয়াত হোসেন শহীদ ও তার সহযোগীরা।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বড় ভাই থানাতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকেলে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। একই সাথে অপহরণকারী সাখাওয়াত হোসেনকেও আটক করা হয়। অপহরণের পর ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে অভিযোগ করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।

চুয়াডাঙা সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) শামীম কবীর জানান, রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহের মহেশপুরের শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। উপর্যুপরি ধর্ষণের কারণে ওই শিক্ষার্থীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে জীবননগরে ধর্ষণের শিকার হওয়া এসএসসি পরীক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত