মাশরাফীর আগুনে বোলিং, শিরোপা জিততে আবাহনীর চাই ৩১৮ রান

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০১:৪৯ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ রাউন্ডের ম্যাচেও ধরে রাখলেন মাশরাফী বিন মোর্ত্তজা। শেখ জামালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে চারটি উইকেট নিয়েছেন আবাহনীর এই পেসার।

সাভারে বিকেএসপির তিন নম্বর ভেন্যুতে ম্যাচটিতে জিতলেই শিরোপা নিশ্চিত করবে আবাহনী। তাতে মাশরাফীর অসাধারণ বোলিং করলেও শেখ জামালকে কম রানে বাধতে পারেনি তারা।

১১৫ বলে তানবির হায়দারের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ৩১৭ রানের বিশাল সংগ্রদ পেয়েছে শেখ জামাল। আবাহনীকে জিততে দরকার ৩১৮ রান।

আবাহনী বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকরী ছিলেন মাশরাফী। ৫৬ রানে নিয়েছেন চারটি উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট নিলেও রান দেওয়ায় ছিলেন লাগামছাড়া।

এই নিয়ে সুপার লিগে গত চার ম্যাচে ৯টি উইকেট পেলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী।

ম্যাচটিতে আবাহনী হেরে গেলে শিরোপা জিতে যেতে পারে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেক্ষেত্রে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতে হবে তাদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংককে ৩২৮ রানের বেধে দিয়েছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত