তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:০৩ এএম

রাতিন হাজার ইয়াবাসহ  গ্রেপ্তার ৪জধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ২। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. নুরুল ইসলাম (২৫), মো. আল রাফি (২৪), মো. মারুফ (১৯) ও আফরোজা (১৯)।

গতকাল র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৪টার দিকে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, কক্সবাজার থেকে কিছু মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজশে ইয়াবার একটি চালান নিয়ে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁন মিয়া হাউজিং এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে চাঁন মিয়া হাউজিংয়ের উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত