দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে হাজির হতে তিন মাস সময় চেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। সংসদ অধিবেশন চলার কারণ উল্লেখ করে তিনি এ সময় আবেদন করেছেন বলে গতকাল বুধবার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ অধিবেশন চলার কারণ উল্লেখ করে জিন্নাহ দুদকে হাজির হতে তিন মাস সময় আবেদন করেছেন। আবেদনের চিঠি আমরা পেয়েছি। আবেদন কমিশন মঞ্জুর করবে কি না তা পরে বলা যাবে।
ক্ষমতার অপব্যবহার ও সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে গত ১৭ এপ্রিল জাহাঙ্গীর আলম তাকে দুদকে হাজির হওয়ার জন্য চিঠি দেন।
