সাকিবের এই ছবিতে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৫:০৮ পিএম

মুখে দাঁড়ি নিয়ে সাকিব আল হাসান শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। জুম’আ মোবারক লিখে করা সেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে আবার তার সমালোচনা করেছেন।

বিশেষ দিনগুলোতে ক্রীড়া তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভক্তদের শুভেচ্ছা জানান। সাকিবের এদিনের শুভেচ্ছার বিপরীতে অনেক ভক্ত তাই পাল্টা শুভেচ্ছায় সিক্ত করেছেন বাংলাদেশের সেরা তারকাকে।

আরিফা জাহান বিথি নামে একজন যেমন লিখেছেন, ‘‘মাশা আল্লাহ! কিন্তু বুঝতে পারছি না আসল নাকি নকল??’’

মোজাম্মেল বাচ্চু নামে একজন ছবির প্রশংসা করে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। লুকিং গুড অ্যান্ড বিউটিফুল।’’

কেউ অবশ্য নকল দাঁড়ি বলে সাকিবের সমালোচনা করেছেন। তানবীর রহমান যেমন লিখেছেন, ‘‘তবে তিন দিন আগের খেলায় দেখলাম দাঁড়ি নাই। আজ এত বড় দাঁড়ি আসলো কোথা থেকে?? হায়রে দাঁড়ি নিয়েও ফটকাবাজি করলে রে ভাই সাকিব।’’

এবি হৃদয় নামে একজন অবশ্য ভিন্ন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘‘কিছুদিন আগে বিবিসি বাংলা বলেছিল যে মানুষের দাঁড়িতে নাকি অনেক জীবাণু থাকে। দাঁড়ি থেকে নাকি কুকুরের লোম অনেক পরিষ্কার থাকে। তাই সাকিবের এমন অভিনব প্রতিবাদ।’’

এমন নানা রকম মন্তব্যই পড়েছে সাকেবের ছবিটির নিচে। বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এখন ভারতে অবস্থান করছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি আইপিএলে খেলছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত