নিজের দুঃখ নিজের ভেতরে রাখলেও কারো প্রতি রাগ বা বিদ্বেষ পুষে রাখেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ডিএনএ-কে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ বলিউড নায়িকা।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কহানি’ সিনেমার শুটিং চলাকালীন রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ক্যাটরিনা কাইফ।
সেই সম্পর্ক ভেঙ্গে গিয়ে রণবীর এখন প্রেমে মজেছেন আলিয়া ভাটের। ক্যাটরিনার আগে রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় দিপীকা পাডুকোনেরও। দীপিকা এখন বিয়ে করে দিব্যি সংসার করছেন আরেক রণবীরের সঙ্গে।
সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হল, কোনো অনুষ্ঠানে রণবীর, আলিয়া বা দিপীকার সঙ্গে দেখা হলে কি করেন?
উত্তরে কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, “আমার নিজের মধ্যে থাকা রাগ-দুঃখ আমি ভিতরেই রাখি। কিন্তু কারো প্রতি কোনও বিদ্বেষ আমি পুষে রাখি না। তিনি যেই হোন না কেন, তার সঙ্গে অতীতের কোনও অস্বস্তিকর অভিজ্ঞতা থাকলে, তা আমি মনের মধ্যে আমি রেখে দিই না।”
তবে ভালোভাবে কাজের স্বার্থে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই গুরুত্ব দেন বলে তিনি জানান। এ অভিনেত্রী বলেন, “অনেক সময় দেখা গিয়েছে, নিজের ভালো করতে গিয়ে আমরা অন্যের খারাপ করে ফেলি সেটা ঠিক না। তবে একজন শত্রু বৃদ্ধির থেকে একজন বন্ধু বৃদ্ধি সব সময়েই কাম্য।”
এ বছর মার্চে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে রণবীরকে জড়িয়ে ধরে ক্যাটরিনা কাইফ একটি ছবিও তুলেছিলেন। সেই ছবি অনলাইনে বেশ ভাইরাল হয়। সেদিন সামনের সারিতে বসেছিলেন আলিয়া ভাট। উপস্থিত ছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও।
ক্যাটরিনা কাইফকে পরবর্তীতে দেখা যাবে ‘ভারত’ সিনেমায়। দীর্ঘ দিন পর সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে দেখা যাবে তাকে। চলতি বছর জুনের শুরুতেই সিনেমাটি মুক্তি পাবে।
