নেপালে বাংলাদেশের ফটো জার্নালিস্টদের সম্মাননা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৩০ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে (বিপিজেএ) সম্মাননা জানানো হয়েছে।

কাঠমান্ডুর হোটেল অন্নপূর্ণায় বিপিজেএ এর প্রতিনিধি দলকে সম্মাননা স্মারক তুলে দেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল। অনুষ্ঠানের আয়োজক ন্যাশনাল ফোরাম অব নেপাল ফটো জার্নালিস্ট।

স্মারক প্রদান শেষে প্রধান অতিথির সঙ্গে ফটো সেশনে অংশ নেন কাজী রওনাক হোসেন, গোলাম মোস্তফা, কাজল হাজরা, মিজানুর রহমান খান, সাহাদাত পারভেজ, মঈন আহমেদ, মাসুদ পারভেজ মিলন, বিভাষ দিক্ষীত বিপ্লব, আবদুল আলীম ভুইয়া শাহীন ও এনামুল হক সিদ্দিকী।

স্মারক প্রদান পর্ব শেষে বাংলাদেশের আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী ও অতিথিরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত