মুন্সীগঞ্জে ৫৪০ বেদে পরিবারকে খাদ্য সহায়তা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:২১ পিএম

ইচ্ছা ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় আল-ইমদাদ ফাউন্ডেশন ও উত্তরণ ফাউন্ডেশন গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং ও মিরকাদিম এলাকায় বসবাসরত ৫৪০টি বেদে পরিবারের মধ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

জানা যায়, প্রতিটি পরিবারকে প্রায় এক মাসের খাদ্য সহায়তা হিসেবে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি খেজুর, ২ কেজি আটা, ২ কেজি সেমাই, ১ কেজি গুঁড়া দুধ, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া এবং শরবতের জন্য ১ প্যাকেট ট্যাং পাউডারসহ পরিবারপ্রতি মোট ৩১.৫০ কেজি খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, আল ইমদাদ ফাউন্ডেশনের পরিচালক মাজহারুল আলম, কান্ট্রি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহাম্মদ রাসেল ও উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী এম এম মাহবুব হাসান প্রমুখ। বক্তারা বলেন, ডিআইজি হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপার থাকাকালে সাভারে বসবাসরত পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকল্পে ২০১৪ সালে উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত