জৈনপুরী পীরের ভাইয়ের নেতৃত্বে তাণ্ডব, গ্রেপ্তার ৪

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৪৩ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে পুলিশের ওপরেও হামলা চালানো হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নেয়ামত উল্লাহ আব্বাসীর চার সহযোগীকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ামত উল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এইচ এন এপারেলস লিমিটেড নামের গার্মেন্টের কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত