সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে বৃষের, বুঝেশুনে সিদ্ধান্ত নিন কন্যা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ এএম

মেষ : কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। কথায় সংযত হোন, নতুবা সংসারে অশান্তি সৃষ্টি হবে।

বৃষ : বাড়িঘর নিয়ে সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মেজাজ ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

মিথুন : আইনি সুফল না পাওয়ায় মনে অতৃপ্তি দেখা দিতে পারে। ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে।

কর্কট : ব্যবসায় নতুন চুক্তিপত্র হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। তবে প্রতিপক্ষ হীনবল হয়ে পড়বে।

সিংহ : প্রতিপক্ষ তৎপর থাকবে। ভয় নেই, কাজে কৃতকার্য হবেন। কর্মক্ষেত্রে মেজাজ বিগড়ে যেতে পারে, শান্ত থাকুন।

কন্যা : শত্রু দমন থাকলেও সময়টা খুব শুভ নয়। বুঝেশুনে সিদ্ধান্ত নিন। সংসার বাঁচিয়ে রাখলে ক্ষমতা আপনার হাতে।

তুলা : কর্মক্ষেত্রে ভালো করতে হলে বন্ধুদের সহযোগিতা দরকার। শত্রæরা সুযোগ নিতে পারে, সজাগ থাকুন।

বৃশ্চিক : বাসস্থানে গোলযোগ দেখা দিতে পারে। মায়ের দুর্ঘটনার যোগ আছে। আয় থাকলেও জমার ঘর ভালো নয়।

ধনু : ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে, সাবধান। কাজে উন্নতি না থাকায় অলসতা দেখা দিতে পারে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্বে না যাওয়াই ভালো।

মকর : রাজনীতিবিদদের জন্য দিনটি খুব ভালো নয়। বিবেচনা করে কাজ করুন। আইনি কাজে হাত দেবেন না।

কুম্ভ : আইনি কাজে অর্থ বিনিয়োগ করলে কোনো লাভ হবে না। আয় বাড়লেও অর্থ জমা হবে না। মেজাজ ঠান্ডা রাখুন ও ধৈর্য ধরুন।

মীন : দালালির কাজে লাভ হবে, তবে ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিন। ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব-ঝগড়া এড়িয়ে চলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত