৬০০তম গোলে ইউভেন্তুসকে বাঁচালেন রোনালদো

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:০৭ এএম

ক্লাব ক্যারিয়ারে গোল করায় দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইন্টার মিলানের বিপক্ষে ইউভেন্তুসকে হার থেকে বাঁচানোর পাশাপাশি ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ইউভেন্তুস। শুরুতেই পিছিয়ে পড়া দলটিকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান রোনালদো।

মিরালেম পিয়ানিচের ব্যাকহিলে রোনালদোর বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন রোনালেদো। এই নিয়ে চলতি সেরি আয় ২০টি গোল করলেন তারকা এই ফরোয়ার্ড। গোল। ক্লাব ফুটবলে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মোট গোল হলো ৬০০টি।

ক্লাব ফুটবলে এই মাইলফলক নিয়ে রোনালদো ও মেসির মাঝে যেন প্রতিযোগিতা চলছিল। তাতে জয় হলো রোনালদোরই। ব্যক্তিগত পর্যায়ে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ছয়শো গোলের মাইলফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।

একই দিন লেভান্তের মাঠে দারুণ এক গোলে বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিতিয়েছেন মেসি। ক্লাব ফুটবলে তার গোল সংখ্যা ৫৯৭টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত