লক্ষ্মীপুরে ৮ মণ জাটকাসহ আটক ২

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১২:১৬ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মাইক্রোবাসযোগে প্রায় আট মণ জাটকা ইলিশ পাচারকালে চালক ও ব্যবসায়ীসহ দুইজনকে আটক করা হয়েছে। ২ জনকে আটকসহ জব্দ করা হয় মাইক্রোবাসটি। রোববার ভোরে উপজেলার খাসের হাট বাজার এলাকায় স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে পুলিশ খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মাইক্রোবসটি আটক করলেও কয়েকজন মাছ ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাস চালক মো. মাহাবুব আলম ও ব্যবসায়ী জুয়েলকে আটক করে।

হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, টহল পুলিশ ভোরে অভিযান চালিয়ে জাটকা পাচারকালে মাইক্রোবাস জব্দসহ দুজনকে আটক করেছে।

এছাড়া জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত