স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কিশোরী মেয়েকে ধর্ষণ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৮:৫৩ পিএম

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বাবার বিরুদ্ধে। ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩৯ বছর বয়সী বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। ২০ এপ্রিল এই ঘটনাটি ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে গুরুগ্রামের ডিএলএফ-৩ থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। তিনি জানান, ডিএলএফ-৩ এলাকার পালওয়ালে ভাড়া বাড়িতে বাস তাদের। স্বামী গাড়ি চালায়। নিজে করেন গৃহ পরিচারিকার কাজ।

১৯ এপ্রিল রাতে স্বামী মাতাল অবস্থায় বাড়ি ফিরলে দুজনের মধ্যে ঝগড়া হয়।  সেইসময় তার মাথায় বোতল দিয়ে আঘাত করে অভিযুক্ত। তার পর বাসার ছাদে উঠে যায় সে এবং মেয়েকে বলে রাতের খাবার দিতে। আর খাবার দিতে গেলে সেখানেই মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরেরদিন সকালে বাবার কুকর্মের কথা মাকে জানায় কিশোরী মেয়ে।

 

মেয়ের কাছ থেকে সব জানতে পেরে স্বামীর মুখোমুখি হন মা। কিন্তু অনুতপ্ত হওয়ার বদলে হুমকি দিতে শুরু করে। বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে আবার ধর্ষণ করা হবে বলে হুমকি দেয়া হয়। তখন থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা।

অভিযোগ পেয়ে নির্যাতনের শিকার ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার বক্তব্যের উপর ভিত্তি করেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারি পরীক্ষার জন্য। সেখানে ধর্ষণের কথা নিশ্চিত করেন চিকিত্সকরা।

শুক্রবার কিশোরী মেয়েটিকে নগর আদালতে তোলা হয় বলেও জানান ডিএলএফ-৩ থানার প্রধান রামকুমার। সেখানে ১৬৪ ধারায় সেখানে বক্তব্য রেকর্ড করে ওই কিশোরী। বাবা তাকে ধর্ষণ করেছে বলে জানায় সে। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত