চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত-পুলিশ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তার নাম হক সাব (৩১)। হক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশের দাবি, গত শনিবার রাত প্রায় সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, গ্রেপ্তার হক সাবের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, মারামারিসহ ১০টি মামলা রয়েছে।
