সেনাপ্রধানের সঙ্গে সৌদি বর্ডার গার্ড ডিজির সাক্ষাৎ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০২:২৭ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক (ডিজি) ভাইস অ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি। গতকাল রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎকালে তারা কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সৌদি বর্ডার গার্ডের ডিজি পিএসও এএফডি এবং ডিজি কোস্টগার্ডের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গত শনিবার বাংলাদেশে আসে। সফরকালে তারা নৌবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। দলটির আগামী ১ মে দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত