রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গত ২৬ এপ্রিল চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস) আয়োজন করেছিল বিতর্ক ও পর্যালোচনা সভার। বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের চলচ্চিত্র সংকট : যথাযথ নীতিনির্ধারণের অভাবই দায়ী’। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা এতে অংশ নেন।
চলচ্চিত্র গবেষক বিধান রিবেরুর সঞ্চালনায় অনুষ্ঠানে চলচ্চিত্রনির্মাতা মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, মুশফিকুর রহমান গুলজার ও আশরাফ শিশির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন চিপাচসের সাধারণ সম্পাদক আসিফ রহমান সৈকত। সমাপনী বক্তব্য দেন চিপাচসের সভাপতি সুশীল সূত্রধর। আলোচনা পর্বের পর প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।
