মেঘনা সেতুতে ইলেকট্রিক টোল আদায় সিস্টেম উদ্বোধন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৩৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুতে অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেম চালু হয়েছে। এ ছাড়া, ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মঙ্গলবার মেঘনা সেতুতে ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এ কথা জানান।

তিনি জানান, ৯শ ৩০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪শ ১০ মিটার দৈর্ঘ্যের গোমতী সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আরও জানান, বৈদ্যুতিক প্রক্রিয়ায় টোলপ্লাজায় কোনো যানবাহন না থামিয়ে এবং নগদ অর্থ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। এতে করে টোল আদায়ের কারণে মহাসড়কে যে যানজট সৃষ্টি হতো, তা আর হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত