একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, তাই সুদূর মার্কিন মুকুল থেকে মুম্বাইয়ে উড়ে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে তার দীর্ঘদিনের বান্ধবী ইশিতা কুমারের বিয়ের কথা ছিল সম্প্রতিই।
মুম্বাই মিরর সূত্রের খবর, বিয়ের আগেই হবু কনেকে গুরুত্বপূর্ণ অপারেশন করাতে হবে। জরুরি ভিত্তিতে এই অপারেশনের দিনক্ষণ ঠিক হওয়াতে অগত্যা পিছিয়ে গেল প্রয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থের বিয়ের তারিখ।
খবরে প্রকাশ পেয়েছে “শোনা যাচ্ছে, যে বিয়ে বাতিল করা হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। ইশিতার অপারেশন করানোর পর স্বাভাবিক হতে কিছুটা সময়য় দরকার এবং দুই পরিবার এই কারণেই অন্য দিনক্ষণ বাছাই করছে বিয়ের জন্য।" সিদ্ধার্থ ও ইশিতার বিয়ে এই সপ্তাহান্তেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রিয়াঙ্কা চোপড়া, এখন স্বামী নিক জোনাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। দিন কয়েক আগেই মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে তাকে।
সাদা পোশাকে প্রিয়াঙ্কা চোপড়াকে সোমবার সকালে মুম্বাইতে ভোটের লাইনে দেখা যায়। ভোট দিয়ে সেই রাতেই মুম্বাই থেকে ফের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তিনি।
দিদির বিয়ে জাঁকজমক করে হলেও ভাই সিদ্ধার্থ চোপড়া ও ইশিতা কুমারের রোকা বেশ লো প্রোফাইল অনুষ্ঠান ছিল।
গত ফেব্রুয়ারি মাসে এই রোকা অনুষ্ঠিত হয়, যাতে প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সঙ্গে উপস্থিত ছিলেন। পুনের একটি পাবের মালিক সিদ্ধার্থ চোপড়া প্রিয়াঙ্কার চেয়ে ছয় বছরের ছোট। সিদ্ধার্থ ও ইশিতা বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন।
